Wednesday, April 8, 2026

এবার করোনা আক্রান্ত মালদার গাজলের বিধায়ক

Date:

Share post:

রাজ্যের ফের এক বিধায়ক করোনা আক্রান্ত হলেন। এবার আক্রান্তের তালিকায় মালদার গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস। বুধবার দীপালিদেবী ও তাঁর স্বামীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, গত সোমবার তিনি কলকাতার নেজাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর আয়োজিত রাখি বন্ধন উৎসবে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে নমুনা পরীক্ষা করতে দিলে তার রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রতীকে গাজল থেকে নির্বাচিত হয়েছিলেন দীপালি বিশ্বাস। পথে দল পরিবর্তন করে তিনি শাসক দল তৃণমূলে যোগ দেন।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...