Friday, May 22, 2026

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা একঝাঁক ভারতীয় ক্রিকেটারের

Date:

Share post:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হলো। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সরযূ নদীর তীরে বহু চর্চিত মন্দিরের ভূমিপুজোর ও শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উত্তর প্রদেশের অযোধ্যায় রামনন্দিরের এই শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। অন্য অনেকের মতোই যাকে স্বাগত জানিয়েছেন ভারতের একঝাঁক ক্রিকেটাররা।

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার টুইটে লেখেন, “সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম আদি-অনন্ত কাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি, যা ভগবান রামকে প্রতিপন্ন করেন।”

জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। রাম মন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ”।

অযোধ্যার রাম মন্দিরের ছবি শেয়ার করে অবিনন্দন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান-অলরাউন্ডার রায়না লিখেছেন, “রাম জন্মভূমি অযোধ্যাতে মহারাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করবে”।

অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রের ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও সকলকে শুভেচ্ছাও জানান।

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...