Friday, April 3, 2026

লকডাউন পর্বে শিক্ষকদের কাজের হিসেব নেবে বিকাশ ভবন

Date:

Share post:

মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। এই দীর্ঘ সময়ে রাজ্যের শিক্ষকরা পঠনপাঠনে কতটা সক্রিয় ভূমিকা নিয়েছেন তার হিসেব নেবে বিকাশ ভবন। প্রত্যেক শিক্ষকের নাম ধরে সেই হিসেব নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই হিসেব নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের কাছে একটি ফর্ম পাঠানো হবে। সেই ফর্ম পূরণ করে পাঠাতে হবে বিকাশ ভবনে। ওই রিপোর্টে উল্লেখ থাকবে শিক্ষকদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট।

১৬ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক ক’টি ক্লাস কোন পদ্ধতিতে নিয়েছেন তা জানাতে হবে ওই রিপোর্টে। ক্লাসের জন্য প্রতিদিন কত সময় গড়ে ব্যয় করেছেন তাও উল্লেখ করতে হবে। একইসঙ্গে জানাতে হবে প্রথম এবং দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের জন্য সিলেবাসের কত শতাংশ শিক্ষকরা শেষ করেছেন । এর পাশাপাশি টেলিফোন, হোয়াটসঅ্যাপ, অডিও বা ভিডিও রেকর্ডিং, ইউটিউব ভিডিও, গ্রুপ ভিডিও কলিং বা অন্য কোন পদ্ধতিতে ক্লাস নিয়েছেন তা জানাতে হবে। অন্যদিকে অফলাইন ক্লাস নিয়েছেন কিনা সেটা জানতে। তারও বিস্তারিত তথ্য নেবে বিকাশ ভবন। উল্লেখ করতে হবে ছাত্রের বাড়ি গিয়ে নাকি অন্য কোথাও ডেকে ক্লাস নিয়েছেন। পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবরে স্কুল বন্ধ থাকলে কোন পদ্ধতিতে পঠনপাঠন চালানো হবে, সেই বিষয়ে শিক্ষকদের পরামর্শ চাওয়া হয়েছে। এই রিপোর্ট জমা দিতে হবে ডিআই-এর কাছে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...