Tuesday, June 23, 2026

ফের কাশ্মীরে জঙ্গিরা গুলি করে মারল বিজেপি নেতাকে

Date:

Share post:

বেছে বেছে কাশ্মীর উপত্যকার বিজেপি নেতাদের ‘টার্গেট’ বানাচ্ছে জঙ্গিরা। গত কয়েক মাসে বারবার রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা মূলস্রোতের রাজনীতিতে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের বর্ষপূর্তির পরদিনই ফের এক বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলা চলল। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা। সাজাদ আহমেদ নামের ওই বিজেপি নেতা স্থানীয় সরপঞ্চও ছিলেন। বৃহস্পতিবার সকালে ভেসুতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজেপির ওই সরপঞ্চ অন্যান্য সরপঞ্চদের সঙ্গে এক অস্থায়ী শিবিরে থাকতেন। সেখান থেকে ভেসুতে নিজের বাড়ি আসছিলেন তিনি। বাড়ি ঢোকার কয়েক মিটার আগেই তাঁর উপর জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যাতেও কুলগামের মীর বাজারে আরিফ আহমেদ নামের এক বিজেপি নেতার উপর গুলি চালায় জঙ্গিরা। প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে গত মাসের শুরুতে কাশ্মীরের বান্দিপোরাতে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিকে গুলি করে মেরেছিল জঙ্গিরা। স্থানীয় থানার কাছেই একটি দোকানের সামনে বসেছিলেন ওয়াসিম, তাঁর বাবা ও ভাই। জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা ও তাঁর ভাই মারা যান।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...