Tuesday, June 23, 2026

ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিএজি পদে মুর্মু?

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গিরিশচন্দ্র মুর্মুকে ভারতের নতুন নিয়ন্ত্রক ও মহা-নিরীক্ষক জেনারেল (সিএজি) পদে নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। অন্তত এমনটাই সূত্রের খবর। যদিও সরকারি তরফে এ বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করার ঠিক এক বছর পরেই লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু। তাঁর সেই ইস্তফা পত্র গ্রহণ করা হয়।
গিরিশচন্দ্র মুর্মু রাজস্থান ক্যাডারের 1978 সালের ব্যাচের আইএএস অফিসার রাজীব মেহরিশির বদলে সিএজি পদে যাচ্ছেন। নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ক্যাডারের 1985 ব্যাচের আইএএস অফিসার গিরিশ মুর্মু সেই রাজ্যের মুখ্যসচিব ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...