Friday, April 3, 2026

জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্ৰী মনোজ সিনহা

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা। যিনি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। শুধু তাই নয়, মনোজ সিনহা তিনবারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পূর্ববর্তী লেফটেন্যান্ট গভর্নর গিরীশ চন্দ্র মুর্মুর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। এবং তারপরই রাষ্ট্রপতির দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হচ্ছে মনোজ সিনহাকে।

প্রথম নরেন্দ্র মোদির সরকারের একটা পর্যায়ের মনোজ সিনহা কেন্দ্রের যোগাযোগ মন্ত্রী ছিলেন। এছাড়াও রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি।

পূর্ব উত্তরপ্রদেশের গাজীপুর থেকে তিনবার জিতে সাংসদ হয়েছিলেন মনোজ সিনহা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিএসপি’র আফজল আনসারির কাছে হেরে যান তিনি। এবার তাঁকে জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর করা হলো।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...