Tuesday, June 23, 2026

এবার দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ২০ লক্ষ ছুঁইছুঁই

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬,২৮২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯,৬৪,৫৩৭। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৯০৪ জন রোগী। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০,৬৯৯ জনের। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৫,৯৫,৫০১ জন করোনা রোগী। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৩,২৮,৩৩৬ জন করোনাজয়ী। এঁদের মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই ছাড়া পেয়েছেন ৪৬,১২১ জন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...