Monday, June 15, 2026

কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

কলকাতা পুলিশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার কমপক্ষে ৪৯ জন পুলিশকর্মীর শরীরে করোনার অস্তিত্ব মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । সবমিলিয়ে বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি।
এক আধিকারিক জানিয়েছেন, ‘মঙ্গলবার ওই পুলিশকর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েকজনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যাঁদের গুরুতর সমস্যা আছে, তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।’
কলকাতায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা কার্যত রেকর্ড করছে। কনটেইনমেন্ট জোনগুলির দেখভালের পাশাপাশি শহরের বাকি এলাকা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন এই করোনা যোদ্ধারা। করোনারে হারাতে একদল যোদ্ধা লড়ছেন হাসপাতালের ভিতরে। আর একদল লড়ছেন পথেঘাটে। সেই পথেঘাটে লড়া কলকাতা পুলিশের অনেক কর্মীই এখন আক্রান্ত মারণ ভাইরাসে। তবে বেশিরভাগ পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন৷

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...