Sunday, June 28, 2026

দলবদল: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হুমায়ুন

Date:

Share post:

দলবদলে পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হুমায়ুন কবীর। একাধিক বার দলবদলের মুখ রাজ্যর প্রাক্তনমন্ত্রী হুমায়ূন কবীর। বৃহস্পতিবার, দুপুরে বহরমপুরে টেক্সটাইল মোড়ে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলে ফিরলেন হুমায়ুন। যোগদানের পরেই তিনি মন্তব্য করেন, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কারণে ২০১৯-এর নভেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দিয়েছি”। এই জেলায় তৃণমূলের নতুন ইতিহাস তৈরি হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন।
২০১১ সালে প্রথমবার রেজিনগরে কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হন। এরপর যোগদান করেন তৃণমূলে। ২০১৩ উপনির্বাচনে পরাজিত হন হুমায়ুন কবীর। এরপর দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি ফিরে যান পুরনো দল কংগ্রেসে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের পর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ২০১৯ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন হুমায়ুন। ২০১৯ নভেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দেন তিনি। ফের তিনি শাসকদলে ফিরবেন এই জল্পনা বেশ কয়েকদিন ধরে চলছিল। রাজনৈতিক মহলে সেই মতোই বৃহস্পতিবার ফের তৃণমূলে ফিরলেন তিনি!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...