Sunday, June 28, 2026

বিনামূল্যে পাওয়া যাবে অ্যাম্বুল্যান্স পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কোভিড-১৯-এর সংক্রমণে রাজ্যে মৃত্যুর হার মাত্র ২ শতাংশ। তাঁদের মধ্যেও অন্তত ৮৮ শতাংশের কো-মরবিডি তে মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে করোনা রোগীরা যেভাবে দ্রুত হারে সুস্থ হয়ে উঠছেন সেই বিষয়েও প্রশংসা শোনা যায় তাঁর বক্তব্যে।
এই মূহুর্তে রাজ্যে সুস্থতার হার ৭০ শতাংশের বেশি। কিন্তু এতেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় রাজ্য প্রশাসন। বরং সংক্রমণ রুখতে আরও পদক্ষেপ করছে তাঁরা। এবার থেকে স্বাস্থ্য দফতরে ফোন করলে বিনামূল্যে পাওয়া যাবে অ্যাম্বুল্যান্স পরিষেবাও। নম্বরটি হল ৪০৯০২৯২৯ । এই  নম্বরটিতে ফোন করলেই মিলবে পরিষেবা ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...