Saturday, April 4, 2026

প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী

Date:

Share post:

লড়াই শেষ। প্রয়াত প্রবীন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়ছিল ৭৬ বছর। আজ, বৃহস্পতিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ একটি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত ২৯ জুলাই এই বর্ষীয়ান বামপন্থী নেতা করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুসফুসের সংক্রমণের সমস্যা ছিল তাঁর। গত রবিবার থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। যদিও মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় আংশিক ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন শ্যামলবাবু। সিটুর সভাপতিও ছিলেন তিনি। বাম সরকারের আমলে পরিবহণ মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কিন্তু মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...