Wednesday, June 24, 2026

মূল্যবৄদ্ধির আশঙ্কায় অপরিবর্তিত সুদের হার

Date:

Share post:

মূল্যবৄদ্ধিতে লাগাম টানতে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৬ সদস্যের মানিটারি কমিটির তিন দিনের বৈঠকের পর বৄহস্পতিবার দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩ শতাংশ। মহামারী মোকাবিলায় আরবিআই যে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে তাও জানিয়েছেন শক্তিকান্ত দাস।
আরবিআই গভর্নর বলেছেন, যতদিন না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, তত দিন নির্দিষ্ট সময় অন্তর প্রয়োজনীয় পদক্ষেপ করতে থাকবে আরবিআই। তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি কিছুটা কমবে বলেই মনে করছে আরবিআই। সুদের হার অপরিবর্তিত রাখলেও সোনার পরিবর্তে ঋণ নেওয়ার নীতিতে বদল করেছে আরবিআই। এতদিন সোনা জমা রেখে কোনও আর্থিক সংস্থা বা ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সোনার মোট মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যেত। নতুন নীতিতে সেই হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...