Saturday, April 4, 2026

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

এবার বেসরকারি বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউনের আবহেও রাস্তায় বেসরকারি বাস-মিনিবাস এর সংখ্যা আরও বাড়বে এবং যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মার্চের শেষ থেকেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও লকডাউন জারি করা হয়। সেই সময় বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু হয় বাস পরিষেবা। কিন্তু তাতেও নির্দিষ্ট করে দেওয়া হয় যাত্রীসংখ্যা। এরপরই বাসমালিকদের একের পর এক দাবিতে কার্যত নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা ।
বারবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল বিভিন্ন বাস-মিনিবাস মালিক সংগঠন । সেই দাবি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। তবে তা সত্ত্বেও তাদের  বেশ কিছু দাবি  মেনে নেয়নি রাজ্য সরকার। তাই ১৫ হাজার টাকা করে অনুুুদান  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতেও কোনও লাভ হয়নি। রাস্তায় বাস তুলনামূলকভাবে কম নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাসমালিকরা। তাতে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাত্রী পরিষেবা না দেওয়া হলে ওই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে । তারপর যদিও কিছু বেশি সংখ্যক বাস রাস্তায় নামে।
বৃহস্পতিবার অবশ্য  বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্নে তাঁর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়  জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওই ১৫ হাজার টাকার পরিবর্তে বাসমালিকরা কর মকুবের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী কর মকুবেরই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে বাসমালিক সংগঠনগুলি খুশি হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। যদিও রাজ্যের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত বাস মালিক সংগঠনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...