Wednesday, June 24, 2026

মিস ইন্ডিয়া ফাইনালিস্ট এবার হতে চলেছেন আইএএস !

Date:

Share post:

সৌন্দর্যের দৌড়ে অনেককেই পিছনে ফেলে এগিয়ে এসেছিলেন তিনি । মিস ইন্ডিয়া কনটেস্টে ২১ জনের মধ্যে ছিল তাঁর নাম। প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট তথা মডেল ঐশ্বর্য শিওরান আরও একবার সফল হলেন। তবে এবার গ্ল্যামার দুনিয়ায় নয়। ইউপিএসসি সিভিল সার্ভিস ২০১৯-এ ৯৩-তম স্থান পেয়েছেন তিনি।

এই প্রসঙ্গে ঐশ্বর্য বলেন, “আমার মা ঐশ্বর্য রাইকে দেখেই আমার নাম ঐশ্বর্য রাখেন। মা চেয়েছিলেন আমি মিস ইন্ডিয়া হই। সফল হতে না পারলেও আমি মিস ইন্ডিয়ার চূড়ান্ত বাছাই ২১ জন ফাইনালিস্টের মধ্যে ছিলাম। তবে আমি বরাবরই সিভিল সার্ভেন্ট হতে চেয়েছি। আইএএস অফিসার হতে চলেছি এটা আমার স্বপ্নপূরণ বলা যায়।” তিনি বলেন, “আমার বাবা কর্নেল অজয় কুমার করিমনগরে এনসিসি তেলেঙ্গানা ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। বাবার কাছেই আমি দেশের কাজের অনুপ্রেরণা পেয়েছি।”

মডেল হবেন বলে সমস্ত রকম প্রস্তুতিও নিয়েছিলেন ঐশ্বর্য। বিউটি প্যাজেন্ট দিল্লি টাইমস ফ্রেশ ফেসের মধ্য দিয়ে গ্ল্যামার জগতে যাত্রা শুরু তাঁর। এরপরই তিনি মডেলিংয়ে প্রায় প্রথম সারিতে জায়গা করে নেন। তারপরই যোগ দেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায। গ্ল্যামার জগতে ধীরে ধীরে এগিয়ে গেলেও, লেখাপড়া সমানতালে চালিয়ে গিয়েছেন ঐশ্বর্য। ভীষণ মেধাবী ছাত্র ছিলেন তিনি । স্কুলে, পরে কলেজে ভাল রেজাল্ট করেছেন কোনও গৃহশিক্ষক ছাড়াই। শ্রীরাম কলেজ অফ কমার্সের ছাত্রী ছিলেন। ঐশ্বর্য বলেন, “আমি ফোন সুইচ অফ রাখতাম। সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতাম না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...