Friday, April 3, 2026

একমো পদ্ধতিতে সুস্থ হলেন ভাইরাস আক্রান্ত যুবক, সাফল্য শহরের চিকিৎসকদের

Date:

Share post:

রক্তে মাত্র ৯ শতাংশ অক্সিজেনের মাত্রা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ১৩১ কিলো ওজনের ভাইরাস আক্রান্ত রোগীকে সুস্থ করে তুললেন তিলোত্তমার চিকিৎসকরা। ‘এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন’ তথা একমো চিকিৎসা পদ্ধতি ১০০ জন রোগীর ওপর প্রয়োগ করেছেন চিকিৎসকরা। আর তাতেই এশিয়ান জনের রেকর্ড তৈরি হয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছেন কলকাতার একমো সেন্টারের ডিরেক্টর ডা. কুণাল সরকার এবং তাঁর টিম।

রাজ্য বিদ্যুৎ পর্ষদের বর্ধমানের জোনের ইঞ্জিনিয়ার ৩৪ বছর বয়সী অতনু দত্ত। ওজন ১৩১ কিলো। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯ শতাংশ। ভেন্টিলেশন দিয়েও ফুসফুস সক্রিয় করা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপরই একমো সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত একমোতে ছিলেন অতনু। সেন্টারের কো-ডিরেক্টর ডা. অর্পন চক্রবর্তী জানান, অতনুর চিকিৎসায় ঝুঁকি ছিল। ভাইরাস মুক্ত হওয়ার পাশাপাশি ২০ কিলো ওজন কমেছে ওই ব্যক্তির।

এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন পদ্ধতিতে বিকল হওয়া ফুসফুস সচল রেখে শরীরে অক্সিজেনের যোগান দেওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, সার্স ও সোয়াইন-ফ্লুর ক্ষেত্রে ফুসফুস ও পার্কে সচল রাখা গিয়েছে এই পদ্ধতিতে। এ বিষয়ে ডা. কুণাল সরকার জানান, ” ভেন্টিলেশন বা আইসিইউতে কিছু সময় নজরে রাখলেই হয়। কিন্তু একমো পদ্ধতিতে ২৪ ঘণ্টা যন্ত্রের উপর নজর রাখতে হয় বিশেষজ্ঞ টিমকে।”

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...