Saturday, June 20, 2026

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায় দফায় বিকাশ ভবন (Bikash Bhavan) ঘেরাও করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা চাকরিহারাদের। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও একই ছবি। পুলিশ শান্তভাবে সকলকে বোঝানোর চেষ্টা করলেও আন্দোলনকারীদের নিজেদের অবস্থান থেকে নড়ছেন না। এদিন বিকাশ ভবনের সামনে রাখা পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। রাত থেকে একনাগাড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে চলেছেন শিক্ষকরা, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে ঘটনাস্থলে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা রয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্সকে (RAF)। পুলিশ যথেষ্ট সংযতভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করলেও ক্রমাগত অসহযোগিতা করে চলেছেন আন্দোলনকারীরা। এইমুহূর্তে বিকাশ ভবনের সামনে গার্ড রেল ফেলে দিয়ে, রাস্তায় বসে পড়ে স্লোগান দিচ্ছেন চাকরিহারা শিক্ষক- অশিক্ষক কর্মীরা।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...