Saturday, June 27, 2026

প্রচণ্ড বৃষ্টিতে কালিকট রানওয়েতে বিমান পিছলে দুর্ঘটনা, নিহত ২

Date:

Share post:

দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান অবতরণের সময় পিছলে গেল রানওয়েতে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কেরালার কালিকট বিমানবন্দরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে ১০ জন শিশু সহ ১৯০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের পাইলট ও সহ পাইলট গুরুতর আহত। দুই যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল নাকি বৃষ্টির মধ্যে ল্যান্ডিংয়ের সময় এই বিপর্যয় তা স্পষ্ট নয়। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...