Monday, May 18, 2026

ওয়াসিকে পাকিস্তান যাওয়ার ‘নিদান’ শিয়া ওয়াকফ বোর্ডের

Date:

Share post:

ওয়াসিকে পাকিস্তান যাওয়ার ‘নিদান’ শিয়া ওয়াকফ বোর্ডের।

পাকিস্তানে চলে যান, ওখানেই আপনার প্রয়োজন- এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াসিকে এই ভাষায় আক্রমণ করলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোকে কেন্দ্র করে ওয়াসির মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভি বলেন, “ভারতের মুসলমানদের শান্তিতে থাকতে দিন। ওয়াসি পাকিস্তানে চলে যান”।
একটি ভিডিও বার্তায় ওয়াসিকে চুপ করে থাকতে বলে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেন, ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে ভারতের শীর্ষ আদালত যথাযথ কারণেই রাম মন্দির নির্মাণের পথ পরিষ্কার করে দিয়েছে। ওয়াসির উদ্দেশে রিজভি ভিডিও বলেন, “তালিবান নেতা মোল্লা মহম্মদ ওমর ও আল কায়দার ওসামা বিন লাদেন মারা গিয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের আপনাকে প্রয়োজন। সেখানে যান। ভারতের মুসলমানদের শান্তিতে থাকতে দিন”।
বৃহস্পতিবার, আসাউদ্দিন ওয়াসি রাম মন্দিরের ভূমিপুজো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের বিষয়ে বলেন, “হিন্দুত্বের ও সংখ্যাগরিষ্ঠতাবাদের জয় হল এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পরাজিত হল”।
এই কথাই প্রতিবাদ করে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। সব সময়ই তাঁরা রাম মন্দির নির্মাণের পক্ষে। এই নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে শিয়া ওয়াকফ বোর্ডের বিবাদ চিরকালীন। এবার ওয়াসির বিরুদ্ধে সুর চড়িয়ে সেই বিতর্ক রিজভি আরও বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন অনেকে।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...