Saturday, April 4, 2026

ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুদের সঙ্গে সেলফি তোলায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী ! গ্রেফতার…

Date:

Share post:

ফ্রেন্ডশিপ ডে-তে বাল্য বন্ধুদের সঙ্গে সেলফি তুলে ছিলেন। তারপর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাই চরম মূল্য দিতে হল গৃহবধূকে। ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে তাঁকে পুড়িয়ে মারল স্বামী। এমনই অভিযোগ উঠেছে মৃতের স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে।  পূর্ব বর্ধমানের কালনার ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের বাবার অভিযোগ, “ছোটবেলার বন্ধুর সঙ্গে সেলফি তুলেছিল। সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তির শুরু হয়। মেয়ের স্বামী এবং তার পরিবার মেয়ের উপর অত্যাচার শুরু করে। ওই পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।”  মৃতের মায়ের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে গলা টিপে মেরে ফেলা হয়েছে।

মৃতের বোনের অভিযোগ, তাঁর দিদির শ্বশুরবাড়ির লোকজন তাঁকেও হুমকি দিয়েছে  । মৃতের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। মহিলার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...