Wednesday, February 4, 2026

সাহায্যে এগিয়ে এলেন না কেউ, করোনা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলেন মানবিক মমতা

Date:

Share post:

শহরবাসী ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখলো। করোনা আক্রান্ত এক বৃদ্ধকে সাহায্য করতে যখন আতঙ্কে কেউ এগিয়ে এলেন না, ঠিক তখনই মানবিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে যায়।
কিন্তু ওই আতঙ্কের পরিবেশে বৃদ্ধের আবাসনের সহ-নাগরিক বা পাড়ার অন্য কেউই এগিয়ে আসেননি। বাধ্য হয়ে বৃদ্ধের বড় মেয়ে সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। ঘটনার জানতে পারেন মুখ্যমন্ত্রী। এরপরই সময় নষ্ট না করে ওই বৃদ্ধের চিকিৎসায় উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। তৎক্ষনাৎ কালীঘাট থানার ওসিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার। হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধকে।

এই ঘটনার পরই প্রবীণ নাগরিকদের জন্য একটা কোভিড হেল্পলাইন চালু করার জন্য মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দেন তিনি। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার আধিকারিকদের এ বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিতে বলেছেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানার ওসি এবং আইসি-কে তিনি এমন ঘটনা দেখলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

spot_img

Related articles

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: বিদ্যার্থীদের জন্য দিনটি আশাব্যঞ্জক।...

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...