Friday, June 26, 2026

বিধি মেনেই আজ শান্তিনিকেতনে ২২শে শ্রাবণ

Date:

Share post:

মহামারি আবহে সব ধরনের বিধিমেনেই আজ, শুক্রবার শান্তিনিকেতনে পালিত হবে কবিগুরুর প্রয়াণ দিবস, ২২ শ্রাবণ। সংক্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামাজিক দূরত্ব মেনে এবং অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। এবছর ভাইরাসের জন্য শান্তিনিকেতনের সব অনুষ্ঠানই কার্যত বন্ধ৷ তবে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে আজ কোনও অনুষ্ঠান হবে না।

বিশ্বভারতী সূত্রের খবর, গুরুদেবের প্রয়াণ দিবস উপলক্ষে আজ, শুক্রবার ভোর ৫টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে সকাল ৭টায় উপাসনা গৃহে কবিগুরুর স্মরণে বিশেষ অনুষ্ঠান হবে। ওই উপাসনায় পাঠভবন ও সঙ্গীতভবনের পড়ুয়ারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। তারপর দুপুর সাড়ে ১২টা নাগাদ আম্রকুঞ্জে প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ উৎসব। প্রধান অতিথি হিসেবে থাকবেন আশ্রমিক তথা রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক দীপক আচার্য। এদিনের সমস্ত অনুষ্ঠান মহামারি বিধি মেনেই পালন করা হবে।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...