Friday, April 3, 2026

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে: সোজা বাংলায় জানালেন ডেরেক ও’ব্রায়েন

Date:

Share post:

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে- খতিয়ান দিয়ে ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পর শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, লোকসভায় 41% রাজ্যসভায় 31 শতাংশ তৃণমূল সাংসদই মহিলা। বাংলায় বহু মহিলা শিল্পোদ্যোগী রয়েছেন। পঞ্চায়েতের সব স্তরে মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত। শুধু তাই নয়, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত দু’বছর মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।

26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে এই সব বিষয়ে গত কয়েক দিনের এক মিনিটের ভিডিও-তে জানান ডেরেক।বুধবার, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে তৃণমূল আমলে সেটি তথ্য সহকারে জানিয়ে ছিলেন। শুক্রবারে বিষয়টি জানালেন, বাংলায় তৃণমূল সরকারের আমলে মহিলাদের পরিস্থিতির কথা।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।


‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...