Wednesday, June 17, 2026

ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস: গ্রেফতার যাদবপুরের অধ্যাপক

Date:

Share post:

ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বৃহস্পতিবার, যাদবপুর থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী বীরভূমের বাসিন্দা। লেখাপড়ার কারণে ২০১৮ থেকে কলকাতায় থাকেন। নির্যাতিতার বয়ান অনুযায়ী, ২০১৮-তেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের সঙ্গে তাঁর পরিচয়। অভিযোগ, ঘনিষ্ঠতা বাড়লে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন ওই অধ্যাপক। কিন্তু এ বছরের শুরু থেকেই ছাত্রীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। অভিযোগ, লকডাউনের সময় থেকে তরুণীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেন।
এরপর ওই ছাত্রী একাধিকভাবে চেষ্টা করলেও যোগাযোগ রাখতে রাজি হননি অভিযুক্ত। এরপরেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। বৃহস্পতিবার, গভীর রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...