Wednesday, June 17, 2026

চ্যাম্পিয়ন্স লিগে জোড়া অঘটন: একইদিনে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ-জুভেন্তাস

Date:

Share post:

করোনা আবহে এবার ফুটবলের ময়দানে জোড়া অঘটন। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলো দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের পরও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ইতালির ক্লাব জুভেন্তাস। বিদায় নিতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকেও।

বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির জন্য মার্চ মাস থেকে চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ থাকার পর গত শুক্রবার ফের শুরু হয় ফুটবলের মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স লিগ। আর প্রত্যাবর্তনের প্রথম দিনেই বড় অঘটন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে ঘরের মাঠে লিয়র বিরুদ্ধে ২-১ গোলে জিতলেও দুই লিগ মিলিয়ে হেরে বসল জুভেন্তাস।

প্রথম লিগে অ্যাওয়ে ম্যাচে জুভেন্তাস ০-১ গোলে ম্যাচ হেরেছিল। ফলে শুক্রবার রোনাল্ডোদের অন্তত ২ গোলের ব্যবধানে ম্যাচ জিততেই হত। সেখানে তুরিনের দলটি ২-১ গোলে ম্যাচ জেতে। ফলে গোলের গড়ে বিদায় নিতে হয় তাদের। পিছিয়ে পড়া ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েও হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে CR-7কে।

অন্যদিকে, শেষরক্ষা হল না রিয়াল মাদ্রিদের। দুই লিগ মিলিয়ে ৪-২ হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো। আগামী ১৬ অগাস্ট কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে লিগ।

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...