Wednesday, June 17, 2026

নৃশংস! ২ বছরের শিশুকে আলমারিতে আটকে খুন করল জেঠিমা, গ্রেফতার…

Date:

Share post:

আলমারির মধ্যে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে দু বছরের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল জেঠিমার বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার কাশিপুর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত মহিলা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । এরপরই তার জেঠিমার আলমারি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার কাশিপুর গ্রামের মুরশেদ খানের বছর দুইয়ের শিশুপুত্র আকিব খানকে এ দিন বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ স্থানীয় একটি পুকুরে  ডুবুরি নামিয়ে  খোঁজ চলে শিশুটির । প্রায় ৬ ঘণ্টা পরে মুরশেদ খানের দাদা লালচাঁদ খানের বাড়ির আলমারি থেকে শিশুপুত্রটিকে উদ্ধার করা হয় ৷ দীর্ঘক্ষণ আটকে থাকায় শিশুপুত্রটির মৃত্যু হয়। অভিযোগ, শিশুপুত্রের জেঠিমা তাজমিরা বিবি ওই শিশুপুত্রকে আলিমারিতে ভরে দেন। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের ৷ জেঠিমার ছেলেদের সঙ্গে খেলছিল আকিব। তখনই শিশুটিকে তার জেঠিমা মাথায় আঘাত করে  বলে অভিযোগ ৷ এতে অজ্ঞান হয়ে যায় শিশুপুত্রটি । তখনই তাকে আলমারিতে ভরে বন্ধ করে দেয় বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুরের এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে ৪ টি থানার আইসি, ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত মহিলা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত । চলছে জিজ্ঞাসাবাদ।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...