Thursday, June 18, 2026

সার্কেল অফিসার পদে নিয়োগ এসবিআই-এর, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Date:

Share post:

সার্কেল অফিসার পদে নিয়োগ করছে এসবিআই। ৩,৮৫০ শূন্যপদের তালিকা দিয়েছে এসবিআই। ১৬ অগাস্টের মধ্যে ব্যাঙ্কের ওয়েবসাইট www.sbi.co.in এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। ১ অগাস্ট ২০২০ তারিখে সংশ্লিষ্ট আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বা তার মধ্যে। একজন চাকরিপ্রার্থী একবার আবেদন করতে পারবেন। একাধিকবার আবেদন করলে শেষ এবং সম্পূর্ণ আবেদন গ্রাহ্য করা হবে। তপশিলি জাতি উপজাতি চাকরিপ্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। সাধারণ চাকরিপ্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা।

সার্কেল অফিসার পদে রাজ্য ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এসবিআই। গুজরাতে শূন্যপদের সংখ্যা ৭৫০, কর্নাটকে ৭৫০, মধ্যপ্রদেশে ২৯৬, ছত্তিশগড়ে ১০৪, তামিলনাড়ুতে ৫৫০, তেলেঙ্গানায় ৫৫০, রাজস্থানে ৩০০, মুম্বই বাদে মহারাষ্ট্রের বাকি অংশে ৫১৭, গোয়াতে ৩৩টি শূন্যপদ আছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...