Sunday, June 28, 2026

কেরলের দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে যাত্রীদের উদ্ধার করেছিলেন কোন্নগরের যুবক!

Date:

Share post:

প্রচন্ড ঝাঁকুনি । তারপরই অন্ধকার হয়ে যায় বিমানের ভিতর। বুঝতেই পেরেছিলেন বড় বিপদ ঘটছে। কিন্তু একটুও ভয় পাননি তিনি । বিধ্বস্ত বিমানের ভিতর থেকেই একে একে প্রায় ৩৫জন যাত্রীকে উদ্ধার করেন কোন্নগরের বাসিন্দা বছর চব্বিশের যুবক অভীক বিশ্বাস। এয়ার ইন্ডিয়ার ওই বিমানের কেবিন ক্রু তিনি।

কোন্নগরের সিদ্ধেশ্বরী তলার বিশ্বাস পরিবার জানিয়েছেন, অনেক রাতে নিজেই বাবা-মাকে ফোন করেছিলেন অভীক। তিনি জানিয়েছেন, প্লেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়েই তাঁর পায়ে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়। তিনি সুস্থ আছেন।
তিন বছর আগে ইন্ডিগোতে কেবিন ক্রু হিসেবে যোগ দেন অভীক। পরে ইন্ডিগোর চাকরি ছেড়ে এয়ার ইন্ডিয়ায় যোগ দেন। শনিবার অভীকের বাবা অজয় বিশ্বাস এবং মা ভারতী বিশ্বাস বলেন, “এখন চিন্তা মুক্ত ছেলে ভালো আছে।”
তাঁরা দুজনেই বলেছেন, “ “ছেলেটা বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে। ও কথা বলেছে, ওর গলা শুনেই শান্তি পেয়েছি।”

উল্লেখ্য, শুক্রবার অবতরণের জন্য বেশ কিছুক্ষণ ধরে কেরলের কোঝিকোড় বিমানবন্দরের আকাশে ঘুরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স-১৩৪৪। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে খারাপ আবহাওয়া থাকায় রানওয়ে থেকে পিছলে গিয়ে বিমানটি খাদে পড়ে যায়। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...