Thursday, June 25, 2026

সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের অনুমতি নিতে হবে সিবিআই’কে, অন্যথায় কোয়ারেন্টাইন, মন্তব্য মেয়রের

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে কি কোনও ভাবেই অনুমতি দিতে চায় না মহারাষ্ট্র প্রশাসন? সুশান্ত মৃত্যুর তদন্তে এবার সিবিআইকেও অনুমতি নিতে হবে মুম্বই পুলিশের থেকে। এমনটাই বললেন মুম্বই মেয়র কিশোরী পেদনেকর।

সুশান্ত মৃত্যুর তদন্তে পাটনা থেকে মুম্বই আসা আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বর্তমানে সুশান্ত মামলার তদন্ত গিয়েছে সিবিআই-এর হাতে। এ প্রসঙ্গে মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর জানালেন, ”মুম্বই পুলিশের অনুমতি নিয়েই সিবিআই-কে তদন্ত শুরু করতে হবে, নাহলে সিবিআই আধিকারিকদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এই মুহূর্তে করোনাভাইরাসের প্রকোপ রয়েছে। তাই তাঁদের মুম্বই পুলিশের অনুমতি নিতেই হবে। আর তা নাহলে আইসোলেশন বাধ্যতামূলক।”

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...