Tuesday, March 31, 2026

লাইফ সাপোর্টে বিশিষ্ট গীতিকার আলাউদ্দিন আলী, আরোগ্য কামনা করলেন কবীর সুমন

Date:

Share post:

গুরুতর অসুস্থ বাংলাদেশের বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এক বন্ধুর মাধ্যমে তাঁর অসুস্থতার খবর জানতে পরেন বিশিষ্ট সংগীত শিল্পী কবীর সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘এক বন্ধু জানালেন, বাংলাদেশের অসামান্য সুরকার আলাউদ্দিন আলী খুব অসুস্থ, লাইফ সাপোর্টে আছেন। আসুন, তাঁর জন্য প্রার্থনা করি।’

কবীর সুমন বলেন, বাংলাভাষী দুনিয়ায় আলাউদ্দীন আলীর মতো সুরকার খুব কম এসেছেন গত ৩০-৪০ বছরে। সম্প্রতি সংগীতশিল্পী আসিফের গাওয়া নিজের লেখা ও সুরে ‘লুকানো মানিক’ শিরোনামের একটি গান ফেসবুকে শেয়ার করে কবীর সুমন লেখেন, ‘বাংলাদেশের শুধু নয়, সমকালীন দুনিয়ার এক অসামান্য সুরকার আলাউদ্দিন আলীর সুরশৈলীর সঙ্গে এই সুরের মিল আছে। বাংলার সুর। যদিও আমার চেয়ে অনেক বড় সুরকার আলাউদ্দীন আলী।’

উল্লেখ্য, আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা ভালো নয় বলেই জানা গিয়েছে। রক্তচাপ খুব কমে গিয়েছে।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...