Saturday, April 4, 2026

ভাইরাস আক্রান্ত ৯ দিনের শিশুর জটিল অস্ত্রোপচার সফল কলকাতা মেডিক্যালে

Date:

Share post:

৯ দিনের শিশু। জন্মের পর থেকেই তার দুটি কিডনিতে জল জমতে শুরু করে। মূত্রনালীর সমস্যা থাকায় ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের করানো হয়। এরইমধ্যে শিশুটি ভাইরাস আক্রান্ত হয়। এদিকে মূত্রনালীতে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। কলকাতার এক নামী শিশু হাসপাতালে সন্তানকে নিয়ে ভর্তি ছিলেন তারকেশ্বরের বাসিন্দা রিম্পা মাইতি। শিশুটি ভাইরাস রিপোর্ট পজিটিভ এলে মা ও সন্তান দু’‌জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এক রত্তি শিশুটির জটিল অস্ত্রোপচার করে নজির তৈরি করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল । অস্ত্রোপচার সফল হয়। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, মূল সমস্যা শিশুটির মূত্রনালীর পর্দায়। সেখান থেকে রক্তক্ষরণও হচ্ছে। চিকিৎসকরা জানান, এই সমস্যা জন্মগত। ক্যাথেটার পরানোয় জটিলতা বেড়েছে।

দ্রুত মেডিক্যাল টিম গঠন করে শুক্রবার দুপুরে শুরু হয় অস্ত্রোপচার। চলে রাত ১১টা পর্যন্ত। সফল অস্ত্রোপচার শেষে শিশুশল্য বিভাগের চিকিৎসক ডাঃ মিত্রজিৎ মল্লিক জানান, মূত্রনালীর পর্দা তলপেটের ত্বকের সঙ্গে প্রতিস্থাপিত করা হয়েছে। এই অস্ত্রোপচারের পোশাকি নাম ‘ভেসিকোস্টোমি’। শিশুটি এখন সুস্থ। তবে ভাইরাস আক্রান্ত হওয়ায় আলাদা চিকিৎসা চলছে। শিশুটি যেহেতু ভাইরাস আক্রান্ত তাই তার বাবা-মায়েরও পরীক্ষা করানো হবে বলে জানান চিকিৎসক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...