Wednesday, April 1, 2026

এবার কট্টরপন্থীদের “খুন-ধর্ষণ” হুমকির মুখে শামির স্ত্রী হাসিন! কিন্তু কেন?

Date:

Share post:

ফের আলোচনায় ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। শামির সঙ্গে দাম্পত্যের কলহ হোক কিংবা অন্যকিছু, মাঝে মধ্যেই খবরে চলে আসেন হাসিন। তাঁকে নিয়ে নেটিজেনদের মধ্যে প্রবল আগ্রহ। রীতিমতো ট্রোলড হন হাসিন। তাঁর নাইট ক্লাবে যাওয়া থেকে শুরু খোলামেলা পোশাক হোক কিংবা প্রকাশ্যে নাচ-গান, সর্বক্ষেত্রে তাঁকে নিয়ে আলোচনার-সমালোচনার ঝড় বইবেই। তবে এবার যা হলো, তা যথেষ্ট উদ্বেগের। এর আগে আর যাই হোক না কেন, কখনও ধর্ষণ বা খুনের হুমকি তিনি পাননি। এবার সেটাও হল।

গত ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন হাসিন। সেই পোস্টে কোনওরকম ধর্মীয় উস্কানি মূলক বক্তব্য ছিল না। বরং, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন হাসিন। আর পাঁচটা ভারতীয়র মতো রাম মন্দির নির্মাণের জন্য তিনি হিন্দু সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন। আর সেখানেই আপত্তি কিছু মানুষের।

একজন মুসলিম মহিলা হয়ে কী করে তিনি হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন দেন! তা নিয়েও প্রশ্ন উঠে। হাসিনকে কিছু কট্টরপন্থী কটূক্তি করে। কিন্তু এখানেই থামেনি বিষয়টি। এরপর হাসিনকে ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া শুরু হয়।

খুব স্বাভাবিক ভাবেই কট্টরপন্থীদের ওই হুমকির পর কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন হাসিন। তাই হালকা ভাবে না নিয়ে বিষয়টি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মতা বন্দোপাধ্যায় এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোচরে এনেছেন। নিরাপত্তা চেয়েছেন। একইসঙ্গে হাসিন প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু সমাজকে অভিনন্দন জানানো কি অন্যায়?

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...