Site Logo

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

EBBS Desk·
শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন কেনাকাটা (Online Shopping), টাকা পাঠানো সবকিছুই হচ্ছে কয়েক সেকেন্ডে। তবে সুবিধার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারণার (Online Fraud) ঘটনাও। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ১ এপ্রিল থেকে চালু হল ডিজিটাল পেমেন্টের নতুন নিরাপত্তা ব্যবস্থা, যা অনলাইন লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

Sponsored

Sranchi In Article

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব ধরনের ডিজিটাল পেমেন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (Two-factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ শুধু ওটিপি (OTP) দিলেই আর লেনদেন সম্পন্ন হবে না। পেমেন্ট করতে গেলে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে পিন (Pin), পাসওয়ার্ড (Password), ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint), ফেস আইডি (Face ID) বা অ্যাপ-ভিত্তিক যাচাইকরণ ব্যবহার করতে হবে। ইউপিআই (UPI), ডেবিট কার্ড (Debit Card), ক্রেডিট কার্ড (Credit Card) ও ডিজিটাল ওয়ালেট (Digital Wallet)। সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। আরও পড়ুন: ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

এতদিন শুধুমাত্র ওটিপি নির্ভর ব্যবস্থার সুযোগ নিয়ে সিম সোয়াপ (SIM Swap), ভুয়ো কল (Fake Call) বা ফিশিংয়ের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছিল। নতুন ব্যবস্থায় অতিরিক্ত নিরাপত্তার জন্য এই ধরনের জালিয়াতি কমবে বলে মনে করছে আরবিআই। ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন নির্দেশিকায় ডায়নামিক অথেন্টিকেশন (Dynamic Authentication) ব্যবস্থাও চালু করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট লেনদেনের জন্য তৈরি কোড শুধু সেই পেমেন্টেই কার্যকর হবে। অন্য অঙ্কের লেনদেনে সেই কোড ব্যবহার করা যাবে না। পাশাপাশি বড় অঙ্কের টাকা পাঠানো বা নতুন ডিভাইস থেকে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে নিয়মিত ব্যবহৃত ডিভাইস থেকে লেনদেন করলে পেমেন্ট তুলনামূলক তাড়াতাড়ি হবে।

গ্রাহক সুরক্ষার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে আরবিআই। সিস্টেমগত ত্রুটির কারণে কেউ প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক (Bank) বা পরিষেবা প্রদানকারী সংস্থাকে দায় নিতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত সমাধান দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়।

এদিকে ১ এপ্রিল থেকে আরও কয়েকটি আর্থিক পরিষেবাতেও পরিবর্তন এসেছে। রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেস সুবিধা বন্ধ হয়েছে। ট্রেন টিকিট বাতিলের নিয়মেও পরিবর্তন এনে ভারতীয় রেল জানিয়েছে, যাত্রার ৮ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে আর কোনও রিফান্ড মিলবে না। পাশাপাশি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority of India) ফাস্ট্যাগের (Fastag) বার্ষিক ফি বাড়িয়ে ৩০৭৫ টাকা করেছে।

শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক কার্ড পেমেন্ট (International card payment) ও আন্তঃসীমান্ত লেনদেনেও একই ধরনের নিরাপত্তা বিধি ধাপে ধাপে চালু হবে। আরবিআই জানিয়েছে, চলতি বছরের অক্টোবরের (October) মধ্যে নতুন নিয়ম পুরোপুরি কার্যকর করা হবে। ফলে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

23h ago

More from শিরোনাম

View All →