Sunday, June 28, 2026

আবাস যোজনায় জিও ট্যাগিংয়ে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ

Date:

Share post:

আবাস যোজনায় জিও ট্যাগিংয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিল পশ্চিমবঙ্গ। জিও ট্যাগিং এর মাধ্যমে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, গতি প্রকৃতি যাচাই করা হয়। পশ্চিমবঙ্গের আবাস যোজনাতে এই ট্যাগ ব্যবহার করা হয়। আর তাতেই শীর্ষস্থানে রয়েছে বঙ্গ।

শুক্রবার ছিল কেন্দ্রীয় অনুমোদন ও নজরদারি কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আবাস যোজনা প্রকল্পের অধিকর্তা এবং যুগ্ম অধিকর্তা। বৈঠকে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র বলেন, “লাগাতার ভালো কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে।”

ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে ৪৬টি পুরসভায় ৪৫ হাজার বাড়ি তৈরির জন্য নতুন অনুমোদন চাওয়া হয়। তাতে অনুমতি দেয় কেন্দ্র। এই প্রকল্পে জায়গা বাছাই, ভিত স্থাপন, লিনটেল, ছাদ-সহ পাঁচটি স্তরে বাড়িটি তৈরি হয়। প্রতিটি ধাপের কাজ শেষের পরে ‘জিও ট্যাগিং’ করা হয়। এরপর মেলে পরবর্তী ধাপের জন্য টাকা। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত আবাস যোজনা প্রকল্পে রাজ্যে ৩.৮৬ লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। দেখা যায়, প্রায় সাড়ে ৩ লক্ষ বাড়ি তৈরি করা সম্ভব। ইতিমধ্যেই ২.৩১ লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...