Thursday, June 25, 2026

১০১টি পণ্য আর আমদানি নয়, প্রতিরক্ষায় বড় ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ১০১ টি পণ্য আর আমদানি করা হবে না বলে বড় ঘোষণা করল কেন্দ্র। বিদেশি পণ্য নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালেই এই ঘোষণার কথা জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এরপর একগুচ্ছ ট্যুইটে ঘোষণাগুলি করেন রাজনাথ সিং।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগনোই এখন মোদি সরকারের লক্ষ্য। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয় একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। এবার ভারতেই সেগুলি তৈরি করার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যেই ১০১ টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে অার আমদানি করা হবে না বলে জানা গিয়েছে। যদিও কতদিন পর্যন্ত এই আমদানি বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তাই ধরে নেওয়া যায় যে অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট কিছু অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এই তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তিনি আরও জানান, ২০১৫ থেকে ২০২০-র মধ্যে তিন বাহিনীতে এরকম অন্তত সাড়ে ৩ লক্ষ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম আমদানি করা হয়েছে। নতুন সিদ্ধান্তের পর আমদানি বন্ধ করে ভারতীয় সংস্থাগুলিই প্রায় ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবে আগামী ৬-৭ বছরে। এই ১০১ টি পণ্যের মধ্যে রয়েছে আর্টিলারি গান, কমব্যাট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, কভার্ট, রাডার, সশস্ত্র গাড়ি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক উচ্চপ্রযুক্তিসম্পন্ন অস্ত্র। এগুলি আমদানি বন্ধ করে এবার থেকে তৈরি হবে ভারতেই।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...