Sunday, June 28, 2026

জম্মু ও কাশ্মীরে একের পর এক হামলা বিজেপি নেতাদের ওপর! ফের জখম এক নেতা

Date:

Share post:

কাশ্মীরে বিজেপি নেতা কর্মীদের ওপর ফের হামলার খবর। এই নিয়ে পাঁচ দিনে তিনবার হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে বদগাঁওয়ের ওমপোরায় প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বিজেপি নেতা আব্দুল হামিদ নজর। সেই সময় তাঁর ওপর হামলায় চালায় কিছু অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা। জখম হন তিনি। এরপর তাঁকে মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৩৮ বছরের আব্দুল হামিদ নজর এর আগে বিজেপির জেলা সভাপতি ছিলেন। তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এদিনের হামলা নিয়ে গত ৫ দিনে এটি বিজেপি নেতা, কর্মীদের ওপর তৃতীয় হামলা। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কাজিগুণ্ডে হামলা হয়েছিল সরপঞ্চের ওপরে। মৃত্যু হয়েছিল ওই বিজেপি নেতার। বাড়ির বাইরে সাজ্জাদ আহমেদ নামে ওই নেতার ওপর হামলা হয়। অপর সরপঞ্চ আরিফ আহমেদ শাহের ওপরও হামলা হয়েছিল। আর আজ দুষ্কৃতীরা হামলা চালালো আব্দুল হামিদ নজরের ওপর।

অন্যদিকে বিজেপি নেতা, কর্মীদের ওপর একের পর এক হামলার জেরে দল ত্যাগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতারা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...