Friday, June 19, 2026

মহামারির পরীক্ষায় উত্তম ভাবে পাশ করেছেন আপনারা, মন্তব্য মোদির

Date:

Share post:

করোনার পরীক্ষায় উত্তম ভাবে পাশ করেছেন আপনারা, মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার
আন্দোমান ও নিকোবরের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কন্ফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি । এই কন্ফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও আন্দামান ও নিকোবরের একাধিক তাবড় নেতারা উপস্থিত ছিলেন।
এইভাবেই সেবার কাজকে আগে নিয়ে যেতে হবে। রোগ হোক বা বা ব্যবসার ক্ষেত্র বিভিন্ন ধরনের সমস্যা আসতেই পারে, তাকে কাটাতে একজোট হওয়ার আবেদন জানান তিনি।মোদি বলেন,
প্রতিটি পরিবারে যোগাযোগ রাখুন। সকলের কাজে আমাদের আসতে হবে। কাজ করেই যেতে হবে।
এরপর তিনি বলেন , কাজে সমস্যা বা বাধা আসলেও তা থেকে মুখ ফেরালে চলবে না।
কাজ করতে করতে সংকটও আসবে। সেবাভাবের জন্য আমাদের বহু অফিসার করোনা পজিটিভ হয়েছেন। তাতেও কাজ থেকে সরেননি। তবে দোগজ কি দুরি মাস্ক জরুরি মন্ত্র সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সাফ বার্তা দেন মোদি।
উল্লেখ্য, এদিন দুই দ্বীপের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা পরই মোদি আন্দামানের অপটিক্যাল ফাইবার কেবল কানকেশনের উদ্বোধন করবেন। আর সেই সূত্র ধরেই তিনি এদিন নতুন ভারত গড়তে আরও উন্নয়ন চাই বলে মন্তব্য করেন । আর সেই জন্যই সোমবার আরও এক অধ্যায় দেখবে আন্দামান বলে জানান তিনি । এই অপটিক্যাল ফাইবারের জন্য দুই দ্বীপের ইন্টারনেটে সুবিধা হবে। যা ভবিষ্যতে ভারতকে এগিয়ে যেতে সুবিধা করে দেবে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...