Saturday, June 13, 2026

বিহারে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্থ ৭৪ লক্ষ মানুষ

Date:

Share post:

বিহারের বন্যা দিন দিন ভয়ানক আকার ধারণ করছে। প্রচুর মানুষ বাসস্থান হারিয়েছেন । জলের নিচে চলে গিয়েছে চাষের জমি। রবিবার পরিস্থিতি আরও খারাপ হয়। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন আরও ৮৭ হাজার মানুষ।
বন্যার জেরে এখন পর্যন্ত বিহারে মোট ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৭৪ লক্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের।

দুর্যোগ মোকাবিলা দফতরের বুলেটিনে বলা হয়েছে, ১৬ জেলায় ১২৫ টি ব্লকের মধ্যে ১২৩২ টি পঞ্চায়েত এলাকা বন্যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে।
দ্বারভাঙ্গায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর সামনে এসেছে। সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। এরপরে মুজাফফরপুরে ৬ জন ও পশ্চিম চম্পারণে ৪ জন, সারনে ২ জন এবং সিওয়ানে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নেপাল থেকে সৃষ্টি হয়ে যে নদীগুলি বিহারের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, মূলত সেগুলিকেই বন্যার জন্য দায়ী করে হচ্ছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে সিতামারহি, শেওয়ার, কিষাণগঞ্জ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সাহারশা, মাধেপুর, মধুবনী, সমষ্টিপুর জেলা। ক্ষতিগ্রস্থদের এলাকা থেকে সরিয়ে এনে রিলিফ ক্যাম্পে রাখা হচ্ছে। ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি কিচেনের।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...