Thursday, April 2, 2026

ইলেভেনে ভর্তি হয়ে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বললেন, ‘শিক্ষা লাভের কোনও বয়স নেই’

Date:

Share post:

এমনও হয় !

ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতোর শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাশ ! শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও তিনি ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী ৷

তবে জগরনাথ মাহাতো প্রমান করলেন,লেখাপড়া করার যে কোনও নির্দিষ্ট বয়স নেই ৷ নিজের বিধানসভা কেন্দ্র দুমরির অন্তর্গত বোকারো জেলার নবডিহর দেবী মাহাতো স্মারক ইন্টার কলেজে ছাত্র হিসাবে ভর্তি হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী৷

তারপরই জগরনাথের মন্তব্য, “শিক্ষা লাভের কোনও নির্দিষ্ট বয়স নেই ৷
দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চাই৷ তাই কলেজে ভর্তি হলাম৷ এটা অন্যায় কাজ নয়, লজ্জারও কিছু নেই”৷

কেন তিনি ফের পড়াশোনা শুরু করলেন ? এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, ‘‘ আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই বলেছিলেন, একজন ক্লাস টেন পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন৷ সেদিন যারা এসব বলেছিলেন, তাদের মুখের উপর এটা আমার জবাব ৷ আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব ৷ মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব ৷ লেখাপড়া শেখার জন্য কোনও বয়স হয় না ৷ আমি বাকিদেরও এভাবে পড়াশোনা আবার নতুন করে শুরু করতে এবং তা চালিয়ে যেতে উদ্বুদ্ধও করব ৷ ’’

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...