Friday, June 26, 2026

বিজেপি-র আগে সিপিআইএমের জন্যেও পোশাক ডিজাইন করেন অগ্নিমিত্রা

Date:

Share post:

এই প্রথম নয়, এর আগেও রাজনৈতিক দলের জন্য পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার অগ্নিমিত্রা পল। তবে সেটা বিজেপির একেবারে বিপরীত শিবিরে থাকা সিপিআইএমের জন্য। ২০০৯ সিপিএমের একটি অনুষ্ঠান ছিল মোহরকুঞ্জে। সিদ্ধান্ত হয় পার্টি কমরেডরা সবাই একই রকমের পোশাক পরে আসবেন। এই পরিকল্পনায় আর এক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় সেই সময় অগ্নিমিত্রার নাম প্রস্তাব করেন। সেই মতো তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময়কার সিপিআইএম ঘনিষ্ঠ অরিন্দম শীল জানান, অগ্নিমিত্রা প্রথমে তিনটি শাড়ি এবং ধুতি পাঞ্জাবি ডিজাইন করে দেন।

বামেদের পোশাক সুতরাং রং নির্বাচন নিয়ে কোনও দ্বন্দ্ব ছিল না। কী মেটিরিয়াল দিয়ে তৈরি হবে তাই নিয়ে একটা কথা চলছিল। প্রথমে ঠিক হয় খাদির তৈরি পোশাক হবে। কিন্তু সেটা যেহেতু কংগ্রেসের ‘ব্র্যান্ড’। সেই কারণে সিদ্ধান্ত হয় সুতির কাপড়েই তৈরি হবে পোশাক। লাল-সাদা কম্বিনেশনে তৈরি হল মেয়েদের জন্য শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি। অগ্নিমিত্রা পলের ডিজাইনার পাঞ্জাবি পরে প্রথম পরেন শ্যামল চক্রবর্তী ও ফৈয়জ আহমেদ খান। সেটা দেখে এরকম একটা পাঞ্জাবি পরতে চান সুভাষ চক্রবর্তীও- জানিয়েছিলেন অরিন্দম শীল। তিনি বলেন, ‘কুর্তা হিট’।
অরিন্দম শীল জানিয়েছিলেন, প্রথম লটের পোশাকের জন্য অগ্নিমিত্রা কোন টাকা নেননি। অগ্নিমিত্রা পল সেই সময় সংবাদমাধ্যমকে জানান, এভাবে কোন রাজনৈতিক দলের পোশাক করতে পেরে তিনি খুশি। পরবর্তীতে আরও বড় ধরনের অর্ডার পেলে তাঁর কারিগরদের সুবিধা হবে বলেও মন্তব্য করেন টলিউডের পছন্দের ফ্যাশন ডিজাইনার।
প্রধানত অরিন্দম শীলই এই বিষয়নিয়ে অগ্নিমিত্রার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ১১ বছর পর ফের অগ্নিমিত্রা পল যখন তাঁর দলের জন্য পোশাক তৈরি করার নির্দেশ পেয়েছেন, তখন তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার চেয়ারপার্সন। এবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি অবশ্য সিপিআইএম-এর জন্য পোশাক ডিজাইন করার কথাটি একেবারেই অস্বীকার করেন। অথচ ২০০৯-এর ২৮ এপ্রিলের ‘দ্য টেলিগ্রাফ’ কাগজ বলছে বামেদের জন্য পোশাক ডিজাইন করেছিলেন অগ্নিমিত্রা পল। শুধু তাই নয়, সদ্যপ্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর সেই পাঞ্জাবি পরা ছবিও তারা সেইসময়ের ‘মেট্রো’-র পাতায় ছেপেছিল। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের জন্যেও পোশাক তৈরি করেছিলেন অগ্নিমিত্রা পল। যদিও সেখানে অগ্নিমিত্রা পল জানিয়ে দেন পোশাক তৈরি আর রাজনৈতিক ভাবাদর্শ এক নয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...