Monday, April 6, 2026

ব্যবসায়িক শত্রুতা নাকি অবৈধ সম্পর্কের জের? বেলেঘাটা গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত গুড্ডু

Date:

Share post:

অবশেষে পুলিশের জালে বেলেঘাটার মিয়াবাগান গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত গুড্ডু শর্মা। গুলিবিদ্ধ সুশান্ত দাসের
পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকে পলাতক গুড্ডুর তল্লাশি শুরু করে পুলিশ। এবং অবশেষে তাকে গ্রেফতার পুলিশ। এদিকে, গুলিবিদ্ধ সুশান্তর অবস্থা বেশ সংকটজনক বলেই জানা যাচ্ছে। সে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, অভিযুক্ত গুড্ডুকে জেরা করে পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে। ঠিক কী কারণে সে সুশান্তকে গুলি করলো তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ব্যবসায়িক শ্ত্রুতা নাকি অন্য কিছু, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানতে পেরেছে সম্প্রতি গুড্ডুর সঙ্গে সুশান্তর পাড়ার এক বিবাহিতা সিভিক পুলিশের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক নিয়ে গুড্ডুর সঙ্গে সুশান্তর কোনও গোলমাল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ।

উল্লেখ্য, রবিবার রাত দুটো নাগাদ পেশায় প্রমোটার সুশান্ত দাসের দরজার ধাক্কা দেয় কেউ। সুশান্ত দরজা খুলতেই তাকে গুলি করে পালায় একজন। সুশান্তের দিদি দেখতে পান রক্তে ভেসে যাচ্ছে সুশান্তের দেহ। সুশান্তকে জিজ্ঞাসা করে জানতে পারেন, গুলি করে পালিয়েছে গুড্ডু শর্মা। এরপর গুড্ডুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে সুশান্তের পরিবার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...