Saturday, June 20, 2026

মহামারির আবহে জম্মুর পাহাড়ি গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

Share post:

জম্মুর পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে তাদের উন্নয়নে অনবরত কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার করোনা পরিস্থিতিতে পাহাড় ঘেরা জম্মু শহরের দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিকেল ভ্যান চালু করল জম্মু ভারত সেবাশ্রম সঙ্ঘ।এই পরিষেবা চালানোর জন্যে  এস বি আই লাইফ ইন্স্যুরেন্স -এর উদ্যোগে ৩ অগস্ট   মোবাইল মেডিক্যাল ভ্যান তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যামিত্রানন্দ মহারাজের হাতে। পাশাপাশি মোবাইল মেডিক্যাল পরিষেবা চালাতে সঙ্ঘকে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয় এস বি আই লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে। এই বিষয়ে সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, অমরনাথ যাত্রা ও বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের থাকা-খাওয়াসহ নানা সহযোগিতা করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন সহ নানা কাজ করে চলেছি আমরা । এরই অঙ্গ হিসেবে এই মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে এবার দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সঙ্ঘের চিকিৎসকরা।সপ্তাহে ছ দিন এই মোবাইল মেডিক্যাল ভ্যান পাহাড়ের গ্রামগুলিতে ঘুরে ঘুরে মেডিক্যাল পরিষেবা দেবে।মহারাজ বলেন, জম্মু আশ্রমে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দশটি স্কুলকে চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়। ১২৫ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়েছে এবং অনেকগুলি স্কুলে শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে ও পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সঙ্ঘের পক্ষ থেকে।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...