Tuesday, June 23, 2026

গেহলট শিবিরের অস্বস্তি বাড়িয়ে রাহুলের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ শচিনের!

Date:

Share post:

রাজস্থান সংকটে নয়া মোড়! গেহলট শিবিরের অস্বস্তি বাড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করলেন বিদ্রোহী শচিন পাইলট। আর এই ঘটনায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম রাজস্থানের রাজনীতি।

রবিবার মরুশহর জয়সলমীরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হয়। জয়সলমীরের রিসর্টেই রাখা হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘনিষ্ঠ বিধায়কদের। বৈঠকে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আর কখনই ফিরিয়ে নেওয়া উচিত নয়। অন্য বিধায়করাও একবাক্যে তাঁকে সমর্থন করেন। এআইসিসি-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে বলেন, কংগ্রেসে বিদ্রোহ নিয়ে ব্যবস্থা নেবে স্বয়ং হাইকম্যান্ড। তবে তিনি নিজে চান, বিদ্রোহীদের যেন আর ফেরানো না হয়। এই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে খবর, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে চেয়েছেন শচিন। তিনি কথা বলতে চান রাহুল গান্ধীর সঙ্গে। সূত্রের খবর, বিদ্রোহী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন কংগ্রেসের প্রথম সারির দুই নেতা আহমেদ প্যাটেল ও কে সি বেণুগোপালের সঙ্গে। এবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাক্ষাৎপ্রার্থী। যদিও রাহুল তাঁকে সময় দিয়েছেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এক্ষেত্রে দুরকম সম্ভাবনাই আছে। শচিন নিজে এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তাঁর অনুগামী ১৮ জন বিক্ষুব্ধ বিধায়ক এখনও রয়েছেন হরিয়ানায়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...