Saturday, June 20, 2026

ভাইরাস আক্রান্ত তিরুপতি মন্দিরের ৭৪৩ জন কর্মী, মৃত ৩

Date:

Share post:

তিরুপতি মন্দিরের পুরোহিত-সহ প্রায় ৭৪৩ জন কর্মী ভাইরাস আক্রান্ত । ইতিমধ্যেই সংক্রমণের জেরে তিরুপতি মন্দিরের তিন কর্মীর মৃত্যুও হয়েছে। তিরুপতি মন্দিরের আক্রান্ত কর্মীদের মধ্যে ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৩৩৮ জন এখনও চিকিৎসাধীন। তবে পুণ্যার্থীদের কেউই ভাইরাস আক্রান্ত হননি বলেই খবর। লকডাউন শিথিল হওয়ার পর মন্দির খুললে গত জুলাইতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২.৩৮ লক্ষ পুণ্যার্থী ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনে তিরুপতিতে এসেছেন।

মন্দিরের ‘টেম্পল বোর্ডে’-র এক্সিকিউটিভ অফিসার অনিল কুমার সিং বলেন, “শুধু তিরুপতি মন্দিরের কর্মীরাই ভাইরাস আক্রান্ত হচ্ছেন, এমনটা নয়। গোটা রাজ্যেই সংক্রমণ বেড়েছে।”

প্রসঙ্গত , লকডাউনের জেরে ৮০ দিন বন্ধ থাকার পর গত ৮ জুন অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতির মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...