Tuesday, June 23, 2026

ছাত্রীদের পড়ানোর হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি!

Date:

Share post:

ছাত্রীদের পড়ানোর হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি পোস্ট। অভিযোগ, দায়ের নদিয়ায় কোতোয়ালি থানায়। অভিযোগ, উচ্চমাধ্যমিকের ছাত্রীদের অনলাইন পড়ানোর একটি হোয়াটস অ্যাপ গ্রুপে অশ্লীল ছবি পোস্ট করা হয়। কোতোয়ালি থানার আমঘাটা সংলগ্ন একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ৬০ জন ছাত্রী ও চার শিক্ষিকা রাতারাতি দেখতে পান তাঁদের নতুন একটি হোয়াটস অ্যাপ গ্রুপে যোগ করা হয়েছে। আর সেই গ্রুপে অশ্লীল ভিডিও ও স্টিল ছবি পোস্ট করা হচ্ছে। বিষয়টি তাঁরা প্রধানশিক্ষিকাকে জানান তাঁরা। এরপরই প্রধান শিক্ষিকা কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। আলাদাভাবে ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে এক শিক্ষিকা ছাত্রীদের ওই নতুন ওই গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পরামর্শও দেন। কিন্তু শিক্ষিকারা থানায় যেতেই দেখা যায় নতুন গ্রুপের অচেনা এডমিনরা একে একে রিমুভ করে দিচ্ছে ছাত্রী শিক্ষিকাদের। কারা এই সাইবার অপরাধী, তা খুঁজতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানার পুলিশ।

লকডাউন পরিস্থিতিতে অনলাইনে ছাত্রীদের পাড়ানো শুরু করে ওই বিদ্যালয়। গ্রামীণ এলাকার স্কুলের সব ছাত্রীর স্মার্ট ফোন নেই। কয়েকজন তাদের পরিবারের ঘনিষ্ঠদের মোবাইল ব্যবহার করে সেই পাঠ নিতে শুরু করেন বলে। নতুন গ্রুপে যে নতুন চারজন অ্যাডমিন রয়েছে তাদের নম্বর একদমই অচেনা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...