Friday, April 3, 2026

শিক্ষানীতির মূল সমস্যা ভাষাশিক্ষা, প্রবল চাপে থাকা কেন্দ্র মমতার সঙ্গে কথায় আগ্রহী

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতির অন্তর্ভূক্ত ত্রিভাষা ইস্যু নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে৷ সেই বিতর্ক সামাল দিতে প্রয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে আগ্রহী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। শুধু ভাষা বিতর্কই নয়, সামগ্রিক ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ নিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান নিশাঙ্ক।

সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় নিশাঙ্ক জানিয়েছেন, “দেশ এবং জাতির ভবিষ্যতের স্বার্থে নয়া শিক্ষানীতি নিয়ে গুরুত্ব দেওয়া হবে সব রাজ্যকে। দরকারে মমতাজির সঙ্গেও কথা বলব।”
শিক্ষানীতি ঘোষণার পর থেকেই দেশজুড়ে শোরগোল বেঁধেছে। এখনও প্রস্তাব আকারে থাকা প্রস্তাবিত শিক্ষানীতি ঘোষণা করা মাত্রই বাধা আসছে, ফলে বস্তুতই ব্যাকফুটে কেন্দ্র। দক্ষিণ ভারত এবং বাংলা ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, ‘সংবিধান অনুযায়ী, শিক্ষা রাজ্যেরও বিষয়। তাই রাজ্যের সঙ্গে লাগাতার আলোচনার পরই নতুন নীতি কার্যকর হবে। তবে যেহেতু এটা জাতীয় শিক্ষানীতি। তাই এই শিক্ষানীতি মানবো না, এমন কথা কোনও রাজ্য বলতে পারে না।পাশাপাশি তিনি বলেছেন,”অবশ্যই কিছু চাপিয়ে দেওয়া হবে না। যৌথ আলোচনা, পরামর্শ মতোই নয়া শিক্ষানীতি কার্যকর হবে।” কবে থেকে এবং কীভাবে এই নয়া শিক্ষানীতি কার্যকর হবে? এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘সবটাই হবে ধাপে ধাপে। রাজ্যকে এড়িয়ে বা অন্ধকার রেখে কিছুই করা হবে না। রাজ্যের শিক্ষাদপ্তর, শিক্ষা বোর্ড, কেন্দ্র-রাজ্য শিক্ষামন্ত্রীদের কমিটি, এনসিইআরটি, এসসিইআরটি, এনটিএর পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়েই নতুন শিক্ষানীতি কার্যকর হবে।’

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...