Tuesday, June 23, 2026

আয়ের সঙ্গে সঙ্গতিহীন রিয়ার সম্পত্তির পরিমাণ

Date:

Share post:

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণে অসঙ্গতি রয়েছে। অভিনেত্রী আয়ের হিসেব পেয়ে এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। ইডির কাছে গত দু’বছরের আয়ের হিসাব দাখিল করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সোমবার ইডি দফতরে হাজির হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি। সূত্রের খবর, ২০১৭-১৮ আর্থিক বছরে রিয়ার আয় ছিল ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে এর পরিমাণ ১৮ লক্ষ ২৩ হাজার। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এমনকী শেয়ার মার্কেটে বিনিয়োগ এর পরিমাণ ৩৪ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২ লক্ষ টাকা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...