Saturday, April 4, 2026

কংগ্রেসে পূর্ণ মেয়াদের সভাপতি নিয়োগের দাবি শশী থারুরের

Date:

Share post:

অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসাবে সোমবার, ১০ আগস্ট এক বছর পূর্ণ করবেন সোনিয়া গান্ধী। তার ২৪ ঘন্টা আগে কংগ্রেসের পূর্ণ মেয়াদের সভাপতি নিয়োগের দাবি জানালেন কংগ্রেস নেতা শশী থারুর।

থারুর বলেছেন-

◾কংগ্রেস দিগভ্রান্ত এবং ভাসমান এই ধারণা মুছে ফেলতে দলের পূর্ণ মেয়াদের সভাপতি খোঁজার কাজটা খুব তাড়াতাড়ি করা প্রয়োজন।

◾দলকে এগিয়ে নিয়ে যেতে হলে নেতৃত্ব সম্পর্কে আমাদের স্বচ্ছ থাকতে হবে।

◾গত বছর সোনিয়া গান্ধী যখন অন্তর্বর্তীকালীন সভাপতি হয়েছিলেন তখন আমি তাঁকে স্বাগত জানিয়েছিলাম।

◾কিন্তু আমার মনে হয়, তিনি এই বোঝা আজীবন বইবেন এটা বিশ্বাস করা অন্যায় হবে।

◾দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধীর সাহস এবং ক্ষমতা রয়েছে। কিন্তু রাহুল ওই পদে থাকতে না চাইলে কী হবে?

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে থারুর কার্যত প্রশ্ন তুলে বলেছেন, সোনিয়ার পর কংগ্রেসের সভাপতির পদে কে?থারুরের প্রস্তাব, কংগ্রেসের সভাপতি পদের জন্য দলের অবশ্যই নির্বাচনের পথে যাওয়া উচিত।

প্রসঙ্গত,২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল। তার পর থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। রাহুলকে ওই পদে ফেরানোর জন্য দলের মধ্য থেকেই বারবার দাবি উঠছে৷ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির শেষ ৩টি বৈঠকেও রাহুলকে সভাপতি পদে ফেরানোর সুর শোনা গিয়েছে। এই সময়েই শশী থারুরের এই মন্তব্য গোটা বিষয়টিতে ভিন্ন মাত্রা যোগ করলো৷

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...