Wednesday, April 1, 2026

সুশান্তের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারে অভিযোগ উত্তরপাড়ার বধূর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্টের প্রতিবাদে লালবাজারে অভিযোগ দায়ের করলেন উত্তরপাড়ার এক মহিলা।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে বঙ্গ তনয়া রিয়া চক্রবর্তীর। এরপর থেকেই সমস্ত বাঙালি মহিলাদের হেয় করে কুরুচিকর পোস্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বাঙালি মহিলাদের নিয়ে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছে তার প্রতিবাদে উত্তরপাড়ার এক বধূ রূপা চক্রবর্তী খান লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন।

উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা রূপা চক্রবর্তী খান গত কয়েকদিন আগে লালবাজারে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে লালবাজার তদন্তে নেমেই সন্ধান পায় বেশ কয়েকটি ফেক ফেসবুক অ্যাকাউন্টের। পরে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পুলিশ।যদিও নতুন করে ফেক একাউন্ট খুলে আবার সেই বাঙালি মহিলাদের হেয় করা হচ্ছে বলে অভিযোগ রূপার।
তিনি বলেন, “সুশান্ত মৃত্যুর পরে যে ভাবে বাঙালি মহিলাদের বিশ্বের কাছে ছোটো করা হচ্ছে সেটা খুব লজ্জার। আমরা গর্ব করি আমরা বাঙালি। কিন্তু আমাদের নিয়ে যে বা যারাই এটা করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ। একই সঙ্গে উত্তরপাড়ার বঙ্গযোদ্ধা নামে একটি অরাজনৈতিক সংগঠন লালবাজারে অভিযোগ করেছে। সেই সংগঠনের সদস্য প্রবীর রায় বলেন, যারা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বাঙালি মহিলাদের লজ্জাজনক ছবি বা কমেন্ড পোস্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...