Thursday, April 2, 2026

বে‌নজির সিদ্ধান্ত, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ভর্তি ফি মাত্র ১ টাকা

Date:

Share post:

মাত্র ১ টাকা অ্যাডমিশন ফি দিলেই নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে এ বছর ভর্তি হতে পারবেন পড়ুয়ারা৷

মহামারি পরিস্থতিতে চরম সংকটে আছেন মানুষ৷ অর্থের অভাব, কাজকর্ম অনিশ্চিত, ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা
চালানোর ক্ষমতাও হারিয়েছেন অনেক অভিভাবক৷

ঠিক সেই সময় অনুসরনযোগ্য নজির গড়লো নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ৷ অর্থের অভাবে পড়ুয়াদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সে জন্যই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, মাত্র ১ টাকা অ্যাডমিশন ফি দিলেই নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে এ বছর ভর্তি হতে পারবেন পড়ুয়ারা৷ কলেজের গভর্নিং বডির সভাপতি অমল চক্রবর্তী বলেছেন, ‘‌‘‌বিষয়টি নিয়ে দীর্ঘ
আলোচনা হয়েছে৷ এর পরই স্থির হয়েছে, পড়ুয়া প্রতি অ্যাডমিশন ফি হবে
এক টাকা৷ এই সিদ্ধান্তে পড়ুয়াদের উপকার হবে। কাউকেই অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে হবেনা।’‌’‌
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডমিশন বাবদ যে অর্থ আসার কথা ছিল তা এবার স্বাভাবিকভাবেই আসবেনা। এই ফাঁক পূরণ করবে কলেজের রিজার্ভ ফান্ড। সঞ্চিত অর্থ দিয়েই আগামী এক বছরের আর্থিক ধাক্কা সামলানো হবে।

ঋষি বঙ্কিম কলেজে গতবছর সর্বনিম্ন ৩,৩৩৫ টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার ৩৩০ টাকা ফি নেওয়া হয়েছিল। আর এই অ্যাডমিশন ফি ঠিক হয় পড়ুয়াদের বিষয় নির্বাচনের ওপর ভিত্তি করে। এবার সবক্ষেত্রেই এবার নেওয়া হবে ১ টাকা করে। অর্থাৎ ফর্মের জন্য ৬০ টাকা এবং ১ টাকা অ্যাডমিশন ফি দিয়েই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা৷ কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারাও।পড়ুয়াদের স্বার্থে একটি কলেজের এ ধরনের নজিরবিহীন উদ্যোগ দেখে রাজ্যের বাকি স্কুল-কলেজ কিছু শিক্ষা নিতে পারে বলেই আশা করছে ছাত্র ও শিক্ষক সমাজ৷

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...