Monday, June 8, 2026

ফের বিজেপির বড় উইকেট ফেললো তৃণমূল ! এবার কোন হেভিওয়েট জানেন?

Date:

Share post:

রাজ্যজুড়ে বিজেপিতে ভাঙন অব্যাহত। একুশের লক্ষ্যে যখন ঘর গোছাচ্ছে ঘাসফুল শিবির, ঠিক তখনই বেহাল দশা বিজেপির। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, একের পর এক বড় বড় উইকেট পড়ছে গেরুয়া শিবিরের। অন্যদিকে, হেভিওয়েটদের “ঘর ওয়াপসি” শক্তি বাড়াচ্ছে তৃণমূলের।

এবার পুরুলিয়ায় ব্যাপক ভাঙন বিজেপির। মাত্র এক বছরের সম্পর্কের পর মধুচন্দ্রিমা শেষ করে বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণু মাহাতো। যিনি পুরুলিয়া জেলার প্রাক্তন তৃণমূল সহ-সভাপতি। রঘুনাথপুরের এই ডাকাবুকো নেতা তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন। জেলায় দক্ষ সংগঠক বলেই পরিচিত তিনি। কিন্তু মাঝে দলের মধ্যে কিছু মনোমালিন্যের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন। যদিও গেরুয়া শিবিরে তিনি শুরু থেকেই ছিলেন কোণঠাসা। তাই ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন।

গত ২১ জুলাই শহিদ দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলছুটদের ঘরে ফেরার আহ্বান জানান। এরপরই বিষ্ণু মাহাতো ঠিক করে ফেলেন, নেত্রীর ডাকে সাড়া দিয়ে পুরনো দলে ফিরবেন। অবশেষে আজ, সোমবার ফের আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়ে পুরনো দলে যোগ দিলেন বিষ্ণু মাহাতো। শুধু তিনি নন, তাঁর সঙ্গে পুরুলিয়া জেলার একাধিক বিজেপি-কর্মী ও তাঁর অনুগামীরা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডুর হাত ধরেই পুরনো দলে ফিরলেন বিষ্ণু মাহাতো।

পুরনো দলে ফেরার পরই বিষ্ণু মাহাতো সুর চড়িয়ে বলেন, এটা সবে শুরু, আরও বহু বিজেপি কর্মী আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূলে যোগদান করবে বলে দাবি করেন তিনি।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...